মৌলভীবাজারে মাদকসহ আটক ৪

June 12, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক জাকির হোসেন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) উত্তম পাল এর নেতৃত্বে সিপাহী আবুল কালাম আজাদ, তামান্না সুলতানাসহ সংঙ্গীয় ফোর্স নিয়ে জেলার সদর উপজেলার বিভিন্ন এলাকায় ( ১০ ও ১১ জুন) সোম ও মঙ্গলবার সকালে দুই দিনের মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪ মাদক ব্যবসায়ীকে ৩২ লিটার চেলাই মদ ও ২০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে। আটককৃতরা হলেন সদর উপজেলার প্রেমনগর চা-বাগান এলাকার বাসিন্দা রায়রুপ রবিদাস এর ছেলে (১) জহরলাল রবিদাস (৩৭) (২) মনিলাল রবিদাস (৪০) উপজেলার মৌলভী চা বাগানের বাসিন্দা দুর্জধন বাউরীর ছেলে (৩) মিলন বাউরী (৪৫) একই এলাকার বাসিন্দা বাবুলাল সিং ছত্রী (৪৪)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী উপপরিদর্শক উত্তম পাল বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com