খালেদা জিয়ার মুক্তি দাবিতে মৌলভীবাজারে যুুুুবদলের বিক্ষোভ মিছিল

June 15, 2019,

স্টাফ রিপোর্টার॥  বেগম খালেদা জিয়ার মুক্তি, সুচিকিৎসা ও শহীদ প্রেসিডেন্ট  জিয়াউর রহমানকে নিয়ে কটুক্তি করায় শহরে বিক্ষোভ মিছিল করেছে মৌলভীবাজার জেলা যুবদল। ১৫ জুন শনিবার বিকেলে বিক্ষোভ মিছিলটি জেলা শহরের কুসুমবাগ এলাকা থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে পথসভা করে। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল। জেলা যুবদলের সাধারণ সম্পাদক এমএ মুহিতের পরিচলানায় মিছিল শেষে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে জাকির হোসেন উজ্জ্বল বলেন খালেদা জিয়া রাজনৈতিক প্রতিহিংসার বিচারে আজ কারাবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। ভোট চুরি নিয়ে কেউ যেন কথা না বলতে পারে এবং বাধাহীনভাবে ক্ষমতা দখল করা যায় সে জন্যই সুপরিকল্পিতভাবে খালেদা জিয়াকে আগেই কারাবন্দি করে রাখা হয়েছে। তিনি বলেন যে মিথ্যা মামলায় অন্যরা জামিন পেয়েছেন সেই একই মামলায় বেগম জিয়াকে কারাগারে বন্দি করে রাখার উদ্দেশ্যই হলো আওয়ামী অবৈধ ক্ষমতা দীর্ঘমেয়াদে ভোগ করা। একজন নির্দোষ জনপ্রিয় নেত্রী যিনি গুরুতর অসুস্থ তাকে সুচিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করে কারাগারে আটকিয়ে রেখে যে অমানবিক আচরণ করা হচ্ছে, সে জন্য এ অবৈধ শাসকগোষ্ঠীকে জনগণের কাছে জবাবদিহি করতেই হবে। এ সময় তিনি অবিলম্বে খালেদা জিয়াকে তার পছন্দের হাসপাতালে সুচিকিৎসার সুযোগসহ নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান। বিক্ষোভ ও পথসভায় জেলা ও সদর উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com