মোস্তফাপুর মসজিদের পূন:নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

June 16, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর এলাকায় মোস্তফাপুর পাঞ্জেগানা মসজিদ ও মক্তবের পুন:নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।

১৫ জুন শনিবার সন্ধ্যায় মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ পুন:নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

সৈয়দ নজমুল হোসেন এর সভাপতিত্বে ও সৈয়দ আখলাকুল আম্বিয়া রাবেল (বর্তমান মোতাওয়াল্লি) এর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, আলহাজ্ব জয়নাল হোসেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সুমন, সৈয়দ সেলিমুল হক, ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ, নাজমুল হক, সৈয়দ শাহেদ আলী ও জয়নাল আবেদীন জয়নুল প্রমুখ।

স্থানীয়রা জানান, ১৯৬৫ সালে মসজিদের উদ্বোধন করেন সৈয়দ আখলাকুল আম্বিয়া রাবেল এর দাদা সৈয়দ মুহাম্মদ আফরোজ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com