ঢাকা-সিলেট মহাসড়কে শেরপুরে বাস ট্রাক মুখামুখি সংঘর্ষ : আহত ২০ জন

June 16, 2019,

শেরপুর প্রতিনিধি॥ মৌলভীবাজার সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর কুশিয়ারা নদীর ব্রীজ সংলগ্ন বাস ট্রাক মুখামুখি সংঘর্ষ হয়। দুই চালক শিশু সহ পায় ২০/২২ আহত হয়। আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দূর্ঘটনার ফলে দুপাশে  রাস্তায় দীর্ঘ যানযটের সৃষ্টি হয়।

১৬ জুন রবিবার দুপুরে শেরপুরে ব্যবসায়ী জাহাঙ্গীর আলম জানান ঢাকা থেকে সিলেটগামী ট্রাক নং ঢাকা মেট্রো ২০-৩৩৫২ ওভাটেকিং করতে গিয়ে বিপরিত দিকে সিলেট থেকে আসা লোকাল বাস নং- সিলেট ঝ ১১-০৩৭৫ কে সরাসরি আগাত করে সঙ্গে সঙ্গে বাসটি সামন ধুমরে মুছরে যায়। স্হানীয় লোকজন ও শেরপুর হাইওয়ে পুলিশ আহত দের উদ্ধার করে। বাসের চালক গুরুতর আহত বলে জানা যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত রাস্তায় যান চলাচল সাবাবিক হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com