শেরপুরে ব্যবসায়ীদের উপড় হামলার  প্রতিবাদে মানববন্ধন

June 17, 2019,

বিশেষ প্রতিনিধি॥ মৌলভীবাজারের শেরপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাবেক সহ সভাপতি আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামের বাসিন্দা হাজী ইউসুফ চৌধুরী উপর সন্ত্রাসীদের অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

৫নং আউশকান্দি ইউনিয়ন চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন এর সভাপতিত্বে ও শেখ সাহেদ আহমেদের পরিচালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন খলিলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাজা মিয়া, সাবেক ইউ/পি সদস্য সুজন মিয়া,বর্তমান সদস্য দুলাল মিয়া,হাজী ইউসুফ চৌধুরীর ভাই ইসরাইল মিয়া,পাহাড়পুর গ্রামের মুরব্বি আনকার মিয়া,নবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোরাদ আহমদ,বনগাঁও গ্রামের মুরব্বি রকিব মিয়া,হাজী ইউসুফ চৌধুরীর ছেলে লন্ডন প্রবাসী মিলন চৌধুরী, যুবনেতা মঞ্জু চৌধুরী,মানবাধিকার ইউনিট শেরপুরের যুগ্ন সাধারণ সম্পাদক সাজন আহমদ, মোফাদ আহমদ,আল ফাহাদ সিপন,এহিয়া মিয়া,জুয়েল,ছাত্রনেতা জুয়েল শেখ,ইউসুফ চৌধুরীর ভাতিজা রুপন চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য যে, ১১ জুন রাত আনুমানিক ৯,৩০মিনিটের সময় বিবিয়ানা পাওয়ার প্লান্টের রাস্তায় মুখোশধারী সন্ত্রাসীদের হামলার শিকার হন হাজী মোঃ ইউসুফ চৌধুরী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com