মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কে পানি জমে গর্ত

June 17, 2019,

আশরাফ আলী॥ মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের কুচারমহল জামে মসজিদের সামনে ড্রেইনের অভাবে সড়কে পানি জমে গর্তের সৃষ্ঠি হয়েছে। ফলে সড়কের বেহাল দশা তৈরী হয়েছে।

মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের প্রধান এই সড়কে দিন হলেই হাজার হাজার গাড়ি এই রাস্তা দিয়ে যাতায়াত করে। বৃষ্টি দিলেই এ সাধারণত এই জায়গায় পানি জমে থাকে। বৃষ্টির পানি জমে সড়কে বিরাট গর্ত হয়ে গেছে, যার ফলে জীবনের ঝুকি নিয়ে সড়ক দিয়ে চলাচল করছেন যাত্রীরা।

রবিবার বিকেল ৪টা ১৫ মিনিটে একটি সিএনজিচালিত অটোরিকশা গর্তে পড়ে যাত্রীর মুখ কেটে অনেক রক্ত পড়ে, পরে তাকে মৌলভীবাজার ২৫০শস্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ভুক্তভোগীদের দাবি বড় ধরনের দূর্ঘটনা ঘটার আগে যাতে এই সড়কের কাজ করা হয়।

মৌলভীবাজার সড়ক ও জনপদ বিভাগের নির্বাহি প্রকৌশলী শরিফুল আলম বলেন, আমরা বিষয়টি নিয়ে আলোচনা করেছি। সড়কের এই স্থানে পানি নিষ্কাশনের জন্য কয়েকদিনের মধ্যেই সমাধান করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com