পীর বাহিনীর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

June 17, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌরসভার বড়কাপন এলাকায় পীর বাহিনীর প্রদান পীর আজাদকে গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন পালন করেছে এলাকাবাসি।

সোমবার ১৭ জুন দূপুরে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গনে বড়কাপন ও শেখের গাঁও এলাকাবাসীর আয়োজনে ঘন্টাব্যাপী মানবন্ধন শেষে বক্তব্য রাখেন, তুষার চৌধুরী, শেখ আব্দুল মছব্বির সহ অন্যান্যরা।

বক্তারা বলেন, পীর আজাদ এলাকায় একটি বাহিনী গঠন করে চাঁদাবাজি, মাদক ব্যবসা, সন্ত্রাস সহ অনৈতিক কর্মকান্ড একের পর এক চালিয়ে যাচ্ছে। সম্প্রতি চাঁদা না দেয়ায় অপহরণ করে শেখ আজমল আলমকে কুপিয়ে গুরুত্বর আহত করে পীর বাহিনী। তারা দ্রুত পীর আজাদ সহ সহযোগীদের গ্রেপ্তারের দাবী করেন।

পরে এলাকাবাসির পক্ষে জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com