সোনার বাংলা আদর্শ ক্লাবের  উদ্যোগে জিপিএ-৫ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

June 18, 2019,

শেরপুর প্রতিনিধি॥ মৌলভীবাজার সদর উপজেলার সোনারবাংলা আদর্শ ক্লাবের উদ্যোগে এসএসসি ও দাখিল উত্তীর্ণ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা ১৮ জুন মঙ্গলবার দুপুরে ১নং খলিলপুর ইউনিয়ন সভাকক্ষে অনুষ্ঠিত  হয়।

ক্ললাবের সভাপতি কয়েছ আহমেদের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক শাম্মু চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার মডেল থানা উপ-পরিদর্শক জাকির হোসেন ভুইয়া ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরবিন্দু পোদ্দার বাচ্চু-চেয়ারম্যান ১নং খলিলপুর ইউনিয়ন,আমিরুল ইসলাম সাহেদ-যুগ্ন সাধারণ সম্পাদক শেরপুরপ্রেসক্লাব,ইউনিয়ন আওয়ামীলীগ সহ সভাপতি খালিছুর রহমান,ইউপি সদস্য নাজমুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য রুবী বেগম,রাহেলা বেগম।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-ক্লাবের সাধারণ সম্পাদক রিপন আহমেদ, সহসাধারণ সম্পাদক-জুবায়ের আহমেদ।

আরো উপস্থিত ছিলেন-সহ-সভাপতি মুনাইম আহমেদ,শাকির হোসেন,তোফায়েল আহমেদ,আলামিন কবির সোহাগ, অর্থ সম্পাদক মামুনুর রশীদ মাছুম,সাংগঠনিক সম্পাদক বুলবুল আহমেদ টিপু,অপু বর্মণ,তানজিল আহমেদ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও ইসলামি সংগীত পরিবেশন  করেন ক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক পারভেছ আহমেদ।

১নং খলিলপুর ইউনিয়ন ও ২নং মনুমূখ ইউনিয়নের ১২ জন শিক্ষার্থীকে সন্মাননা স্বারক্ষ প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com