সায়রা মহসীন এর রোগমুক্তির জন্য দোয়া কামনা
June 19, 2019,

ইমাদ উদ দীন॥ মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীর সহধর্মীনি সৈয়দা সায়রা মহসীন ফুসফুস সংক্রান্ত টিলতায় আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর কন্যা সৈয়দা সানজিদা শারমিন বিষয়টি নিশ্চিত করে সকলের কাছে রোগমুক্তির জন্য দোয়া কামনা করেছেন।
সৈয়দা সানজিদা শারমিন জানান কয়েকদিন ধরে সৈয়দা সায়রা মহসীন জ্বর ও নিউমোনিয়া রোগে ভূগছিলেন। পরিবারের সদস্যরা তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করেন। এখানে চিকিৎসকরা পরীক্ষা নীরিক্ষার পর তাঁর ফুসফুসে পানির উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছেন। তবে এখন আগের চাইতে অনেকটা সুস্থ আছেন । বর্তমানে তাঁর চিকিৎসা স্কয়ার হাসপাতালে চলছে।



মন্তব্য করুন