মৌলভীবাজারে ইয়াবাসহ আটক ১
June 19, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ অভিযান চালিয়ে আফজল মিয়া (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে ৪০ পিস ইয়াবাসহ আটক করা করেছে।
বুধবার ১৯ জুন সহকারি পরিচালক সুবোধ কুমার বিশ্বাস এর নেতৃত্বে সদর উপজেলার মাতারকাপন এলাকার ছড়ারপারে গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক আবু জাফর, এএসআই উত্তম পাল, সিপাহী আবুল কালাম আজাদ, তামান্না সুলতানাসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করা হয়।
মৌলভীবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের এএসআই উত্তম পাল বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন আটককৃতের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।



মন্তব্য করুন