সহকারী শিক্ষক নিয়োগে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ও পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন

June 20, 2019,

স্টাফ রিপোর্টার॥ সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ও পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ মৌলভীবাজার জেলা শাখা।

বৃহস্পতিবার ২০ জুন দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সম্মুখে এই কর্মসূচী পালিত হয়। এসময় মৌলভীবাজার সরকারি কলেজ, পলিটেকনিক ইন্সটিটিউটসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।

ঘন্টাব্যাপী কর্মসূচীতে মোঃ রিপনের সভাপতিত্বে ও জুবায়ের আহমদ শুভ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী তানজিয়া শিশির, পলিটেকনিক ইন্সটিটিউট এর নুর মো. সজীব, পরীক্ষার্থী গৌতম গোয়ালা, পরীক্ষার্থী পিংকি বেগম প্রমুখ।

এসময় তাঁরা জানান, সাতক্ষীরা থেকে ২৭ জন ও পাবনা, লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রশ্নপত্র ফাঁসকারীদের গ্রেফতার করা হয়েছে। যার তথ্য প্রশাসনের কাছে রয়েছে। তাদের দাবি হলো, অবিলম্বে গত ২৪ ও ৩১ মে’র পরীক্ষা বাতিল ঘোষণা করে পুনরায় পরীক্ষা নেয়া হউক।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com