জেলায় সাড়ে ৫ লক্ষাধিক শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসূল খাওয়ানো হবে

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের ৭টি উপজেলায় মোট ৫ লক্ষ ৫০ হাজার ১০৬জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসূল খাওয়ানো হবে।
২২ জুন শনিবার সকাল সাড়ে ১০টায় মৌলভীবাজার শহরের পুরাতন হাসপাতাল রোডের সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে এর উদ্বোধন করেন, মৌলভীবাজার- ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
এসময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, সিভিল সার্জন শাহজাহান কবির চৌধুরী, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, বিএমএ সভাপতি ডা. সাব্বির হোসেন খাঁনসহ উপজেলা স্বাস্থ্য কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
মৌলভীবাজার জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, জেলার ৭টি উপজেলায় মোট জনসংখ্যা ১৯ লক্ষ ২৩ হাজার জন। এর মধ্যে ৫ লক্ষ ৫০ হাজার ১০৬জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসূল খাওয়ানো হবে। মোট ৬৭টি ইউনিয়ন এবং পৌরসভা ও ওয়ার্ড মিলে ২১০টি রয়েছে। মোট ১হাজার ৬৪৬টি কেন্দ্রে এই ক্যাপসূল খাওয়ানো হবে।
এই কাজে ২৪৪জন সুপারভাইজার, ৩ হাজার ৩৯০জন স্বেচ্ছাসেবক, ২৪৫জন স্বাস্থ্য সহকারী, ২৪২জন পরিবার কল্যাণ সহকারী ও পৌরসভায় ৯জন টিকাদান কর্মী কাজ করবেন।



মন্তব্য করুন