খলিলপুর ইউনিয়নের ৩টি গ্রামীন রাস্তার উদ্বোধন

June 22, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত ৩টি গ্রামীন সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে।

২২জুন শনিবার মৌলভীবাজার জেলার সদর উপজেলাধীন সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় আরএন্ডএইচ দাউদপুর ভায়া ফতেপুর, মোবারকপুর, নাদামপুর সড়ক (চেইনেজঃ ২৩০৮ মিটার ৪৫৬৫ মিটার) উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য জনাব নেছার আহমদ এমপি ।

এ উপলক্ষে আলোচনা সভায় নেছার আহমদ এমপি বলেন, বর্তমান সরকার যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকার উন্নয়নের সরকার।

এসময় উপস্থিত বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, ১নং খলিলপুর ইউনিয়ন চেয়ারম্যান অরবিন্দ পোদ্দার বাচ্চু, উপজেলা প্রকৌশলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ ইউনিয়ন আওয়ামীলীগের নেত্রীবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com