বর্ণাঢ্য আয়োজনে আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

June 23, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা, কেককাটা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৩ জুন সকালে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়।

পরে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে বর্নাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালী শহর প্রদক্ষিণ করে কুসুমবাগ এলাকায় গিয়ে শেষ হয়। এখানে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিসবাহুর রহমান,  মৌলভীবাজার পৌর মেয়র মো. ফজলুর রহমান, যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়াম্যান কামাল হোসেন,  যুগ্ম সম্পাদক মোঃ ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক এডভোকেট রাধাপদ দেব সজল, মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক ভিপি আব্দুল মালিক তরফদার  সুয়েবসহ  আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com