জেলা পুলিশের প্রচারণা, দালাল থেকে সাবধান: যোগ্যতা অনুযায়ী পুলিশে চাকরি হবে

June 23, 2019,

শহর প্রতিনিধি॥ মৌলভীবাজার জেলা পুলিশ প্রচারণা চালাচ্ছে দালাল ও প্রতারণা চক্র মুক্ত পুলিশ কনস্টেবল নিয়োগের জন্য। এ লক্ষে  জেলায় বিভিন্ন এলাকায় প্রচারণা মূলক পথ সভা চালিয়ে যাচ্ছে জেলা পুলিশ।

জানা গেছে অতিরিক্ত পুলিশ সুপার (সদর)  তানজিলা ছিদ্দিকা ওসি ডিবি বিনয় ভূষণ রায় ও সংগীয় অফিসার ফোর্সসহ জেলা গোয়েন্দা শাখা এই প্রচারণায় রয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর)  তানজিলা ছিদ্দিকা বলেন, কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে যোগ্যতা ও মেধার ভিত্তিতে চাকরি দেয়ার প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে জেলা পুলিশ। দালাল এবং প্রতারক চক্র থেকে মৌলভীবাজারবাসীকে সাবধান হতে আহবানও জানিয়েছেন পুলিশ সুপার ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com