দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

নজরুল ইসলাম মুহিব॥ মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় মৌলভীবাজার যুব উন্নয়ন অধিপ্তরের সহযোগিতায় দিনব্যাপী দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
২৪ জুন সোমবার সকালে দিন ব্যাপী অপেন দাবা প্রতিযোগিতা স্থানীয় যুব প্রশিক্ষনার্থীদের মধ্যে মৌলভীবাজার যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষন হলরুমে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৭০জন যুব পুরুস ও মহিলা অংশ গ্রহন করে। যুব পুরুষ বিভাগে প্রশিক্ষনার্থী ফাহিম আহমদ চ্যাম্পিয়ন এবং মেহেদী হাসান রানার্ষআপ এবং মেয়েদের মধ্যে প্রশিক্ষনার্থী সায়মা বেগম চ্যাম্পিয়ন এবং জেবা বেগম রানার্ষআপ হয়েছে।
জেলা ক্রীড়া অফিসার মাজহারুল মজিদ এর সভাপতিত্বে সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহনকারীদের মধ্যে সনদ তুলে দেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো: মিজানুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক নজরুল ইসলাম মুহিব। যুব প্রশিক্ষক বেলায়েত হোসেন, মো: হাসানুজ্জান,সাংবাদিক বেলাল তালুকদার এবং জেলা ক্রীড়া অফিসের কমল অধিকারী উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন