কুলাউড়ায় রেল দুর্ঘটনায় মৌলভীবাজার জেলা জামায়াতের শোক প্রকাশ

June 26, 2019,

মৌলভীবাজারের কুলাউড়ায় সিলেট থেকে ঢাকা গামী উপবন এক্সপ্রেসের ৫টি বগি লাইনচ্যুত হয়ে খালে পড়ে গিয়ে ৪ জন নিহত ও আড়াই শতাধিক যাত্রী আহত হওয়ার মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আব্দুল মান্নান, সেক্রেটারী ইঞ্জিণিয়ার শাহেদ আলী, কুলাউড়া উপজেলা আমীর মাস্টার আব্দুল বারী ও সেক্রেটারী আব্দুল মুন্তাজিম প্রমুখ।

এক বিবৃতিতে তারা বলেন, বড়ছড়া নামক ছড়ার উপর নির্মিত পুরনো কালভার্টটি রেল চলাচলের উপযুক্ত ছিল কিনা তা কর্তৃপক্ষের পরীক্ষা করে দেখা উচিত ছিল। রেল কর্তৃপক্ষ এ গাফলতির দায়িত্ব কিছুতেই এড়াতে পারেন না। ওভার স্পিডের কারনেও এ দুর্ঘটনা ঘটেছে। আমরা আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কালভার্ট ভেঙ্গে এই মর্মান্তিক দুর্ঘটনার কারণ সুষ্ঠুভাবে তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন এবং এ ধরনের দুর্ঘটনা রোধ করার জন্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করবেন।

দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন নেতৃবৃন্দ তাদের রূহের মাগফিরাত কামনা করেন এবং তাদের শোক-সন্তপ্ত পরিবার-পরিজন এবং আহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আহতদের সুচিকিৎসা ও দ্রুত আরোগ্য কামনা করেন। সেই সাথে নিহত ও আহতদের পরিবারবর্গকে উপযুক্ত ক্ষতিপুরণ দেয়ার দাবি জানান। –প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com