কর্মস্থলে যোগ দিয়েছেন মৌলভীবাজার নতুন জেলা প্রশাসক নাজিয়া শিরিন
June 29, 2019,

স্টাফ রিপোর্টার॥ কর্মস্থলে যোগ দিয়েছেন মৌলভীবাজারের নতুন জেলা প্রশাসক (ডিসি) নাজিয়া শিরিন। মৌলভীবাজার জেলায় তিনি প্রথম নারী জেলা প্রশাসক।
বৃহস্পতিবার ২৭ জুন দুপুর থেকে তিনি তার নতুন কর্মস্থলে দাপ্তরিক কাজ শুরু করেন। এর আগে তিনি নীলফামারি জেলায় ডিসি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি ২০তম বিসিএস।
আর মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলামকে জননিরাপত্তা বিভাগের উপ-সচিব হিসেবে মন্ত্রনালয়ে যোগদানের জন্য মৌলভীবাজার ছাড়েন।
বৃহস্পতিবার ২৭ জুন দুপুর ১টার দিকে দায়িত্বভার গ্রহন করে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছি। তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।



মন্তব্য করুন