অসচেতনতার করণে শহরে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা

স্টাফ রিপোর্টার॥ অল্প বৃষ্টি হলেই মৌলভীবাজার শহরের অনেক স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ড্রেন দখল, ভরাট আর যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলে রাখার কারণে বৃষ্টির পানি নামতে অনেক দেরি হয়।
বৃহস্পতিবার ২৭ জুন সকালে সরেজমিনে দেখাযায় শহরের কুসুমবাগ এলাকায় কয়েকটি হোটেলের ময়লা-আবর্জনা, মাংসের চর্বি পৌরসভারকে না জানিয়ে বড় পাইপ দিয়ে ফেলা হচ্ছে ড্রেনে।
এলাকাবাসী জানান, শহরের বিভিন্ন স্থানে ময়লার বিন থাকলেও অনেকেই রাস্তার পাশে ড্রেনে ময়লা ফেলে দেন এ কারনে অল্প সময়ের বৃষ্টিতেই তলিয়ে যায় শহরের কুসুমবাগ এলাকার রাস্তাঘাট। এতে শহরবাসীকে পোহাতে হয় চরম দুর্ভোগ। যানবাহন, স্কুলগামি ছাত্র-ছাত্রী কিংবা পথচারী সবাইকেই নোংরা পানি মাড়িয়ে যেতে হয় গন্তব্যস্থলে।
এদিকে জলাবদ্ধতা নিরসন এবং মৌলভীবাজার শহরকে একটি ক্লিন সিটিতে রুপান্তর করার জন্য পৌর মেয়র মোঃ ফজলুর রহমান যতেষ্ট চেষ্টা করে চলছেন। তার সচেষ্ট চেষ্টার পরও কিছু অসাধু ব্যবসায়িদের কারনে উক্ত সমস্যার সৃষ্টি হচ্ছে বলে জানা যায়।



মন্তব্য করুন