মনু নদীর মৌলভীবাজার শহর প্রতিরক্ষা বাঁধে ভাঙ্গন

June 29, 2019,

স্টাফ রিপোর্টার॥ গত কয়েকদিনের টানা বৃষ্টিতে মৌলভীবাজার শহরের শান্তিবাগ এলাকায় মনু নদীর শহর রক্ষা বাঁধ ধ্বসে পড়ছে। দ্রুত মেরামত না করা গেলে যে কোন সময় শহর প্রতিরক্ষা বাঁধ ভেঙ্গে তলিয়ে যেতে পারে শহরের বৃস্তিৃর্ণ এলাকা।

স্থানীয়রা জানান, মনু নদীর শহর প্রতিরক্ষা বাঁধ গত ২দিন থেকে ঝুঁকির মধ্যে রয়েছে। উজানে বৃষ্টিপাত অভ্যাহত থাকলে নদীর পানি বৃদ্ধি পেয়ে বাঁধ ভাঙ্গার আশংকা রয়েছে।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী রণেন্দ্র শংকর চক্রবর্তী  জানান, ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন। ঝুঁকিপূর্ণ স্থানটি দ্রুত মেরামতের ব্যাবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com