মৌলভীবাজারে এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

June 30, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে “জনকল্যাণ সংস্থা” নামের একটি সংগঠন।

রবিবার ৩০ জুন সদর উপজেলার আপার কাগাবলা ইউনিয়ন হল রুমে শতাধিক শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। সংস্থার সভাপতি রাবেল মিয়া ও সাধারণ সম্পাদক সাকিবুর রহমান মেরাজের সঞ্চালনায় উপস্থিত ছিলেন আপার কাগাবলা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আজির উদ্দিন, সাপ্তাহিক মৌলভীবাজার সমাচারের সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দাল মাহবুব কোরেশী, পদুনাপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফয়ছল হোসেন ও মিলনপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফয়ছল খাঁন প্রমূখ। বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যাবসায়ী ও সংগঠনের উপদেষ্টা কবির আহমদ, উপদেষ্টা ফরহাদ হোসাইন,হৃষিকেশ সরকার, আব্দুল করিম ফজি, জাকিরুল ইসলাম, আকমল হোসেন, আজমল হোসেন, শামীম আহমদ, মনির আহমদ, এমদাদ হোসেন, নাকেশ চন্দ্র সরকার, মো: হৃদয় খাঁন, শামসুল ইসলাম, তোফায়েল মিয়া প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com