গাছ থেকে পড়ে আহত সুজন কে আর্থিক অনুদান প্রদান

June 30, 2019,

শেরপুর প্রতিনিধি॥ মৌলভীবাজার সদর উপজেলার দেওয়াননগর অসহায় জেলে পরিবারে এংরাজ মিয়ার ছেলে সুজন মিয়া জাম গাছ থেকে পরে মারাত্মক আহত হয়। তার মেরুদন্ড আগাত পায় এবং একটি পা ভেঙ্গে যায়। তার চিকিৎসা ব্যয় করার সামর্থ নেই তাই এলাকার ছাত্র যুব সমাজ সন্মিলিত ভাবে বিভিন্ন বিত্তশালীদের কাছ থেকে সহায়তা তুলেন। এই টাকা রবিবার নবীগঞ্জ উপজেলা ধর্মনগর তার আত্তীয় বাড়ীতে গিয়ে সুজনের হাতে তুলে দেয়া হয়।
উপস্থিত ছিলেন ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য আমিরুল ইসলাম সাহেদ,আওয়ামীলীগ নেতা সালেহ আহমদ,গোরারাই ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সাংঘটনিক সম্পাদক শাহজান চৌধুরী,সাংবাদিক রিপন মিয়া,পারভেজ আহমেদ,আবু নাসের রাব্বি,তারেক মিয়া,মাহিবুর রহমান,মিলাদ মিয়া,গোফরান মিয়া,রকিব মিয়া,জাবের হোসেন,সুয়েব মিয়া,জাকির হোসেন,জুবেল চৌধুরী,রুমান মিয়া,জাহির,সুমন,জাকির,নাজিম,মোহন,আশরাফ প্রমূখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com