দাদীকে বেঁধে কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামী আটক

July 1, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে দাদীকে বেঁধে ৬ষ্ঠ শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণ মামলার প্রধান আসামি রাব্বী (২৮) কে আটক করেছে র‌্যাব-৯।

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে তাকে সোমবার আটক করে র‌্যাব-৯ ও পলিশের যৌথ অভিযান দল। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ও মডেল থানার এস আই এমরান হোসেন।

তিনি জানান- আসামী বর্তমানে পুলিশ হেফাজতে আছে। আমরা আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছি। কাল আদালতে প্রেরণ করে ৫দিনের রিমা- চাওয়া হবে। বাকী আসামীকেও আটক করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

এই মামলার আসামীরা হলেন- মৌলভীবাজার সদর উপজেলার কাগাবাল গ্রামের মৃত রব্বান মিয়ার ছেলে রাব্বি মিয়া (২৮) ও ওয়াতির আলীর ছেলে জাহিদ মিয়া (৩০)। দ্বিতীয় আসামী জাহিদ এখনও পলাতক আছেন।

মামলার এজাহার সূত্র ও ধর্ষিতার মা জানান,  ১৫ জুন কিশোরিকে দাদীর কাছে রেখে আত্মিয়ের বাড়ীতে রোগী দেখতে যান তার মা। ১৬জুন গভীর রাতে দাদী পাশে ঘুমিয়েছিলেন ওই কিশোরী। এ সময় ধর্ষক জাহিদ মিয়া ও রাব্বি মিয়া টিনের বেড়া কেটে ঘরে ঢুকে দাদীকে বেধে ফেলে। পরে কিশোরীকে ধর্ষণ করে অজ্ঞান অবস্থায় ফেলে যায়।

পরে ধর্ষিতাকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। মেডিকেল রিপোর্টটেও ধষর্ণের আলামত পাওয়া গেছে বলে জানা যায়।

উল্লেখ্য, এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে ২ জনকে আসামী করে মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করেন (মামলা নং-: ১৭)। সর্বশেষ র‌্যাবের অভিযানে প্রধান আসামীকে আটক হয়।

স্থানীয়দের অভিযোগ ছিল, আসামী রাব্বীর চাচা খুরশেদ মিয়া ও স্থানীয় প্রভাবশালি ব্যক্তিরা বিষয়টি ধামা-চাপা দেয়ার চেষ্টা করছেন। এছাড়া ধর্ষিতা মেয়ের পরিবারকে মামলা তুলে নেয়ার জন্য প্রাণ নাশের পর্যন্ত হুমকি দেয়া হচ্ছিল।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com