আলহাজ্ব মোঃ মখলিছুর রহমান ডিগ্রি কলেজে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত
July 1, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের আলহাজ্ব মোঃ মখলিছুর রহমান ডিগ্রি কলেজে ২০১৯-২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকত ছাত্রছাত্রীদের নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
১ জুলাই সোমবার কলেজ অডিটরিয়াম অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও গবর্নিং বডির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব এম এ রহিম সি.আই.পি। বিশেষ অতিথি ছিলেন কলেজের আজীবন দাতা সদস্য মুজিবুর রহমান মুজিব,বিদ্যুৎসাহী সদস্য মোস্তাক আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন