মৌলভীবাজার পাবলিক লাইব্রেরী সচলের দাবিতে স্মারকলিপি

July 2, 2019,

ইমাদ উদ দীন॥ দীর্ঘদিন থেকে বন্ধ থাকা মৌলভীবাজার জেলা শহরের একমাত্র পাবলিক লাইব্রেরী সচলের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি দিয়েছে সচেতন নাগরিক ফোরাম (সনাফ) মৌলভীবাজার।

২ জুলাই মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিনের পক্ষে স্মারকলিপিটি গ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুনূর রশীদ। এসময় মুঠোফোনে বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখে বন্ধ থাকা পাবলিক লাইব্রেরীটি চালুর আশ্বাস দেন জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন। স্মারকলিপিতে উল্লেখ করা হয় দীর্ঘদিন থেকে জেলা শহরের একমাত্র পাবলিক লাইব্রেরীটি বন্ধ থাকায় জ্ঞান পিপাসু মানুষ ও পাঠকের আনাগোনা নেই। ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটিতে তালা ঝুলায় স্কুল কলেজ পুড়–য়া শিক্ষার্থীরা লাইব্রেরীতে গিয়ে হতাশ হয়ে ফিরছেন। এতে করে তারা জ্ঞান আহরনের পথ হারিয়ে বাজে আড্ডা কিংবা নেশার জগতে আগাচ্ছে। এই প্রতিষ্ঠানটিকে র্দীঘ দিন থেকে এমন বেহাল অবস্থায় ফেলে রাখা কর্তৃপক্ষের গাফিলতি না কি জ্ঞান পিপাষু মানুষদের জ্ঞান চর্চা থেকে সরিয়ে রাখার অর্ন্তনিহিত কোন ষড়যন্ত্র। এমন প্রশ্ন এখন সবার। শিক্ষা আহরনের এই অন্যতম মাধ্যমকে বাধাগ্রস্থ করায় এটাই স্মরণ করিয়ে দিচ্ছে এটি একটি স্থির ও সুস্থ সংস্কৃতি চর্চার সমাজকে স্তব্দ করে দেওয়া গভীর ষড়যন্ত্র। সচেতন নাগরীক ফোরাম (সনাফ) বন্ধ থাকা মৌলভীবাজারের একমাত্র পাবলিক লাইব্রেরীটি দ্রুত সচল করাসহ ঐতিহ্যের ধারক ও বাহক পাবলিক লাইব্রেরীকে দলীয় রাজনীতির প্রভাবমুক্ত রাখার সবিনয় অনুরোধ জানান। স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন সচেতন নাগরিক ফোরাম (সনাফ) মৌলভীবাজার এর সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মো: মোয়াজ্জেম হোসেন মাতুক,সহ-সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, সৈয়দ আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মশিউর রহমান বেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক সাহেদ আহমদ,সমাজ কল্যাণ সম্পাদক জুয়েল আহমদ,সাহিত্য প্রকাশনা সম্পাদক মাওলানা আরিফ আহমদ চৌধুরী ও আইনজীবী নেপুর আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com