কমরেড সৈয়দ আবু জাফর আহমদের স্মরণে নাগরিক শোকসভা

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, রাজনীতিতে যে পচন ধরেছে,আদর্শের সংগ্রামে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই পচন ঠেকাতে হবে। গরীব মেহনতি মানুষের মুক্তির আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেনে তাঁদের মধ্যে প্রয়াত সৈয়দ আবু জাফর আহমেদ ছিলেন অন্যতম। ছাত্রজীবন থেকে সমাজতন্ত্রের যে দীক্ষা নিয়েছিলেন,কোন লোভলালসার কাছে সেই চেতনা তাঁর বিসর্জিত হয়নি। তাঁর এই রাজনৈতিক কর্ম আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় প্রেরণা। তিনি আমাদের মাঝে তাঁর কর্মচেতনায় লালিত হবেন।

বেঁচে থাকবেন। তিনি আমাদের মাঝে না থাকলেও তাঁর কর্মময় জীবন আমাদেরকে রাষ্ট্র ,সমাজ ও মেহনতী মানুষের কল্যাণময় কাজে নিবেদীত করবে। জীবদ্দশায় তাঁর কর্ম ও স্বপ্ন প্রত্যাশাকে আকড়ে ধরে আমাদেরকে চলতে হবে। তাঁরমত আমাদেরকেও মানুষের কল্যাণে কাজ করতে হবে। আজকের এই নাগরীক স্মরণ সভায়ই প্রমাণ করে তিনি সমাজের জন্য মানুষের জন্য কত নিবেদীত হয়ে কাজ করেছেন। প্রবীণ রাজনীতিবিদ ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমানের সভাপতিত্বে নাগরিক শোকসভায় এ কথা বলেন তিনি।

শনিবার ৬ জুলাই রাতে শহরের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে সিপিবির কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আবু জাফর আহমদের স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়। নাগরিক শোক সভার আহবায়ক জেলা পরিষদ চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সদস্য ও মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক এম এ সালাম, লেখক গবেষক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, এ্যাডভোকেট তবারক হোসেইন, শ্রমিক নেতা জলি তালুকদার, জাসদ সভাপতি আব্দুল হক, সিরাজ উদ্দিন বাদশ, নিলিমেষ ঘোষ বলু প্রমুখ ।



মন্তব্য করুন