বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন সাইফুলের পরিবার

July 7, 2019,

স্টাফ রিপোর্টর॥ মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের উলুয়াইল (বানেশ্রী) গ্রামের অতি দরিদ্র পরিবারের ছেলে সাইফুল ইসলাম (২১) বাঁচতে চায়। মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নিয়ে বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

সাইফুল ইসলামের পরিবারের সদস্যরা জানান, গত এপ্রিল প্রথম সপ্তাহ থেকে সাইফুল কোমর ও পায়ে ব্যাথা ও জ্বরে ভুগছিলেন। প্রথম দিকে মেডিসিনের মাধ্যমে নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে, তবে এখন তা আর সম্ভব হচ্ছে না। বর্তমানে প্রতিদিন চিকিৎসা ব্যায় ৫-৬ হাজার প্রয়োজন হয়। হতদরিদ্র বাবা মোঃ শফিক মিয়ার পক্ষে ব্যায় মেটানো সম্ভব হচ্ছেনা। ক্ষেত মজুর বাবা গরু-ছাগল বিক্রি ও ধার কর্জ করে চিকিৎসা ব্যায় চালিয়ে এখন নি:স্ব। উন্নত চিকিৎসার জন্য সাইফুল ও তার পরিবার সমাজের বিত্তবান মানুষের সহযোগিতা চেয়েছেন।

সাহায্য পাঠানোর ঠিকানা ঃ-মো: শফিক মিয়া, ব্যাংক একাউন্ট নং-৯৫১১ উত্তরা ব্যাংক, চৌমোহনা শাখা, মৌলভীবাজার। শফিক মিয়া, বিকাশ (ব্যাক্তিগত) ০১৭৪০৫৫৬২৪৪।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com