জুড়ীতে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ক প্রেস ব্রিফিং ও আলোচনা সভা

June 25, 2016,

বিশেষ প্রতিনিধি॥ জুড়ী উপজেলায় তথ্য অধিদপ্তর মৌলভীবাজারের আয়োজনে “যৌতুক , বাল্যবিবাহ, মাদক ও সন্ত্রাসকে না বলুন”  সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ক প্রেস ব্রিফিং ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২২ জুন বুধবার ১১ টায় জায়ফরনগর ইউনিয়ন পরিষদ জনমিলন কেন্দ্রে সাংবাদিকদের সাথে প্রথমে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে মৌলভীবাজার জেলা তথ্য অধিদপ্তরের কর্মকর্তা মোঃ ইমরানুল হাসান সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা “যৌতুক, বাল্যবিবাহ, মাদক ও সন্ত্রাস নিয়ে বিভিন্নœ বিষয় নিয়ে সাংবাদিক দের সাথে আলোচানা করেন। এসময় উপস্থিত ছিলেন যুগান্তর প্রতিনিধি মঞ্জুরে আলম লাল, সাংবাদিক সিরাজুল ইসলাম, দৈনিক সংগ্রাম প্রতিনিধি মোঃ সামছুল ইসলাম, নয়াদিগন্ত প্রতিনিধি এ বি এম নূরুল হক, মানব ঠিকানার ষ্ট্রফ রিপোর্টার হারিস মোহাম্মদ, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সদস্য ও জুড়ী নিউজের নির্বাহী সম্পাদক আল আমিন আহমদ, প্রথম আলো প্রতিনিধি কল্যান প্রসূণ চম্পু, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সদস্য মোঃ বেলাল হোসাইন, জাকির হোসেন প্রমুখ।  প্রেস ব্রিফিং শেষে মৌলভীবাজার জেলা তথ্য অধিদপ্তর কর্মকর্তা মোঃ ইমরানুল হাসান উপস্থাপনায় আলোচানা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জায়ফরনগর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান হাজী মাছুম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজাউদৌলা ক্রেডিট সুপার ভাইজার মহিলা বিষয়ক অধিদপ্তর জুড়ী। এছাড়াও  উপস্থিত ছিলেন জায়ফরনগর ইউপির মহিলা সদস্যা ও সদস্যসহ সমাজের বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com