জুড়ীতে জাতীয় শোক দিবসে পতাকা বিহীন ল্যান্ড কাষ্টম অফিস

August 17, 2016,

জুড়ী প্রতিনিধি॥ স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে মৌলভীবাজারের জুড়ী উপজেলার সকল প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন অর্ধনিমিত করে রাখা হলেও ব্যতিক্রম ঘটে ভবানীগঞ্জ বাজারের কলেজ রোডস্থ “ল্যান্ড কাষ্টম অফিসে”!, সাংবাদিকের চোখে পড়লে তাৎক্ষনিক পতাকা উত্তোলন করে ল্যান্ড কাষ্টম অফিস। ১৫ আগস্ট সোমবার জাতীয় শোক দিবসে সকাল সাড়ে ১১ টায় ল্যান্ড কাষ্টম অফিসে পতাকা দেখতে না পেয়ে সচেতন ব্যবসায়ী ও পথচারিগণ সাংবাদিকদের খবর দিলে সরেজমিনে গিয়ে এর সত্যতা পাওয়া যায়। সাংবাদিকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খান ও জুড়ী থানার অফিসার ইনচার্জ  জালাল উদ্দিনকে মুঠোফোনে জানালে, সাথে সাথে জুড়ী থানার এসআই শাহীনের নেতৃত্বে কয়েকজন পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। পরে সাংবাদিক ও পুলিশের উপস্থিতিতে ল্যান্ড কাষ্টম অফিসের সহকারি কর্মকর্তা (রাজস্ব) জিয়া উদ্দিন আহমদকে আজকের এ দিবসে তাঁকে “কেন পতাকা উত্তোলন করা হলো না”? এ ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন, “আমার সময় নাই তাই পতাকা তুলতে পারলাম না। আপনারা (সাংবাদিকরা) আমাকে বললেতো পারতেন, পুলিশ লইয়া না আসলে তো হতো”! পরে তিনি পতাকা উত্তোলন করেন। উত্তোলনের সময় পতাকাটি ছোট একটি বাঁশের ছোট খুঁটিতে বাঁধা দেখা যায়।
এ ব্যাপারে জুড়ী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাছির উল্লাহ খান বলেন, তদন্ত সাপেক্ষে এর সত্যতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com