কুলাউড়া

বিদ্যুৎ বাণিজ্যে কুলাউড়ার ইউপি মেম্বার

স্টাফ রিপোর্টার॥ “ঘরে ঘরে বিদ্যুৎ” প্রধানমন্ত্রীর এ শ্লোগান যখন বাস্তবে রূপ নিচ্ছে তখন এ শ্লোগানকে তোয়াক্কা না করে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ইউপি সদস্য তাহির আলী বিদ্যুৎ দেয়ার নাম করে গরীব অসহায় দিনমজুর মানুষকে জিম্মি করে হাতিয়ে নিচ্ছে বড়...

কুলাউড়ার শরীফপুরে লালার চক বিজিবি ক্যাম্প উদ্বোধন

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের লালার চকে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মেইন পিলার ১৮৫৯ এর কাছে নতুন আরও একটি ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। ১০ অক্টোবর মঙ্গলবার দুপুরে নতুন বিজিবি ক্যাম্পের উদ্বোধন করেন ৪৬ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এবিএম...

শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ

হোসাইন আহমদ॥ কুলাউড়া উপজেলার ভবানীপুর ছি.পি দাখিল মাদ্রাসার গরীব ও অসহায় শিক্ষার্থীদের মাঝে ৭ অক্টোবর শনিবার দুপুরে মাদ্রাসা হল রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোশাক বিতরণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান। মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি একে এম...

ক্যাবল এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন

কুলাউড়া প্রতিনিধি॥  কুলাউড়া উপজেলার সকল ক্যাবল ব্যবসায়ীদেরকে নিয়ে কুলাউড়া ক্যাবল সিষ্টেমের মাগুরাস্থ অফিসের সভা কক্ষে ৬ অক্টোবর শুত্রুবার কুলাউড়া ক্যাবল এসোসিয়েশন গঠনের লক্ষে কেসিএস এর চেয়ারম্যান তানবির আহমদ শাওন এর সভাপতিত্বে একুশে স্যাটেলাইট এক্সপ্রেসের পরিচালক মোঃ ছাদিকুর রহমানের পরিচালনায়...

রোহিঙ্গা নির্যাতন বন্ধ ও তাদের ফিরিয়ে নেয়ার দাবিতে কুলাউড়ায় মানববন্ধন

বিশেষ প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলা সিলেট বিভাগ উন্নয়ন সংগ্রাম পরিষদের উদ্যোগে মায়ানমারে রোহিঙ্গা মুসলিমদের উপর নির্যাতন, নৃশংস গণহত্যা ও সকল শরর্ণার্থীদের ফিরিয়ে নেয়ার দাবীতে মানব বন্ধন করা হয়েছে। ৬ অক্টোবর শুক্রবার দুপুর আড়াইটায় কুলাউড়া চৌমূহনায় এ মানব বন্ধন অনুস্টিত হয়।...

ইউপি সদস্যের উপর সন্ত্রাসী হামলা-পুলিশের ভূমিকা রহস্যজনক

বিশেষ প্রতিনিধি॥ কুলাউড়ায় মনির মিয়া নামক এক ইউপি সদস্য ও তাঁর বড় ভাইয়ের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। আহত ইউপি সদস্য মনির মিয়াকে কুলাউড়া হাসপাতালে ও মারাত্মকভাবে আহত তাঁর বড় ভাইকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।...

কুলাউড়া-শাহবাজপুর রেল লাইন আদৌ কি চালু হবে ? বেহাত হচ্ছে কোটি কোটি টাকার ভু-সম্পত্তি

আবদুর রব॥ কুলাউড়া-শাহবাজপুর রেল লাইন পুনঃচালু প্রকল্প দীর্ঘ দেড় দশক ধরে শুধু উদ্বোধন আর আশ্বাসেই সীমাবদ্ধ। এ লাইনে চলাচলকারী ট্রেন ‘লাতুর ট্রেন’ নামে পরিচিত। কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলার প্রায় ৫ লাখ মানুষের সস্তায় যাতায়াতের একমাত্র মাধ্যম ‘লাতুর’ ট্রেনটি...

কুলাউড়ায় সেলাই প্রশিক্ষনের সনদ বিতরণ

এইচ ডি রুবেল॥ কুলাউড়া উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ৩ মাস ব্যাপী মহিলাদের ‘ড্রেস মেকিং এন্ড টেইলারিং’ প্রশিক্ষনের সনদপত্র বিতরনী ৫ অক্টোবর বৃহস্পতিবার মহিলা প্রশিক্ষন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নেহার বেগমের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক...

অস্ত্রসহ পাপ্পু ডাকাত গ্রেফতার

এইচ ডি রুবেল : কুলাউড়া থানার ওসি (তদন্ত) বিনয় ভূষন রায়ের নেতৃত্বে পুলিশের অভিযানে ১টি দেশীয় অস্ত্রসহ সাদিক হাসান পাপ্পু (২৪) নামে এক ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। থানাসুত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্মদ আবুল বাশার, এসআই জহিরুল...

চেয়ারম্যানের বাড়ীর সুপারী গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু

এইচ ডি রুবেল॥ কুলাউড়ার ব্রাহ্মণবাজার ইউপি চেয়ারম্যান মোঃ মমদুদ হোসেনের বাড়ীর গাছের সুপারী পাড়তে গিয়ে আশরাফুল ইসলাম রনি (৯) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৪ অক্টোবর বুধবার বিকেলে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয় সূত্রে...
Social Media Auto Publish Powered By : XYZScripts.com