কুলাউড়া

মোটরসাইকেলের কাগজ ও হেলমেট না থাকায় ১৫ জনকে জরিমানা

এস আর অনি চৌধুরী॥ কুলাউড়ায় ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় ১৫ জন মোটরসাইকেল চালককে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার ৩১ মে বিকেলে পৌর শহর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিনের নেতৃত্বে অভিযান...

কুলাউড়ায় বানের পানিতে তলিয়ে যাওয়া এলাকা পরিদর্শনে এমপি নাদেল

এইচ. ডি. রুবেল॥ কুলাউড়ায় ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে টানা বৃষ্টিপাতে গোগালি ছড়ার বাঁধ ও খালের পাড় ভেঙে অর্ধশতাধিক এলাকার আবাদকৃত জমি প্লাবিত হয়। বানের পানিতে তলিয়ে যায় অনেক পুকুর ও ফিশারী। বৃহস্পতিবার ৩০ মে দুপুরে উপজেলার সদর ও জয়চন্ডী ইউনিয়নের...

কুলাউড়ায় পরিদর্শনে গিয়ে অবরুদ্ধ মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ৫ কর্মকর্তা

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় একটি চা বাগনের লাইসেন্সধারী দেশিও মদের দোকানে (পাট্টায়) গিয়ে পরিদর্শনের নামে ৩ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণের উপপরিচালক মিজানুর রহমান শরীফসহ ৫ জনকে প্রায় ৩ ঘন্টা অবরুদ্ধ করে রাখে বাগানবাসী। বুধবার ২৯...

ঘূর্ণিঝড়ে বিদ্যুৎহীন ৩৮ হাজার গ্রাহক

স্টাফ রিপোর্টার॥ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমাল প্রভাবে মৌলভীবাজারের কুলাউড়ায় দুদিন থেকে ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টি হচ্ছে। এতে গাছপালা পড়ে বিদ্যুতের তার ও খুঁটি ভেঙে পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎ সরবরাহ দ্রুত চালু করতে কাজ করছেন...

কুলাউড়ায় ছড়ার পাড় ভেঙে প্লাবিত গ্রাম-ফসল

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়ায় কয়েকটি ছড়া ও খালের পাড় ভেঙে বিভিন্ন এলাকা ও ফসলাদির জমি প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে উপজেলার হাজারও একর ফসলি জমি এবং পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক হাজার লোকজন। প্রায় ২৬ হেক্টর জমির সবজি ও আউশধান পানিতে নিমজ্জিত...

কুলাউড়ায় বিএনপির ৩ নেতা কারাগারে

স্টাফ রিপোর্টার॥ বিশেষ ক্ষমতা আইনের মামলায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা বিএনপির তিন নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার আসামিরা কুলাউড়া আমলি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক আবেদন না মঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণের আদেশ দেন। আসামিরা হলেন–উপজেলা বিএনপির সাংগঠনিক...

কুলাউড়ায় বাঁধ ভেঙে ২০টি গ্রাম প্লাবিত

এস আর অনি চৌধুরী॥ কুলাউড়ায় দুইদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গোগালিছড়া নদীর বাঁধ ভেঙে প্রায় ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে এসব এলাকার শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে...

কুলাউড়ায় স্কাউটসের কমিশনার ছালাম ও সম্পাদক ছুরুক নির্বাচিত

এইচ ডি রুবেল॥ কুলাউড়ায় স্কাউটসের ১০ম ত্রৈ-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৭ মে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটস সভাপতি মো. মহিউদ্দিনের সভাপতিত্বে কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাও. ফজলুল হক...

কুলাউড়ায় ভোক্তার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। রোববার ২৬ মে মৌলভীবাজার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম এর নেতৃত্বে ও কুলাউড়া থানা পুলিশের একটি টিমের সহায়তায় উপজেলার দক্ষিণবাজার,...

কুলাউড়ায় কিশোর-কিশোরী ক্লাবের পুরস্কার বিতরণ

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় কিশোর-কিশোরী ক্লাব প্রকল্পের আওতায় ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৫ মে বিকেলে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা...
Social Media Auto Publish Powered By : XYZScripts.com