(ভিডিওসহ) মৌলভীবাজারে লক্ষী পূজা অনুষ্ঠিত

October 9, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের সনাতন ধর্মাবলম্ভীদের লক্ষী পূজা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও প্রতিটি দুর্গা মান্ডপে লক্ষী পূজা অনুষ্ঠিত হয়েছে।

মূলত লক্ষী পূজাটি প্রতিটি সনাতনী ঘরে ঘরে সন্ধ্যায় হয়ে থাকে। দুর্গা পাড়ি জমিয়েছেন কৈলাশে। এবার মর্ত্যে মা লক্ষ্মীর আগমণের পালা। দুর্গাপূজোর ঠিক পরেই আশ্বিন মাসের শেষে পূর্ণিমা তিথিতে লক্ষ্মী দেবীর আরাধনা করা হয় শহর ও গ্রামের প্রতিটি ঘর জুয়ে। ধন, সম্পদ, বৈভবের আশায় মায়ের কাছে প্রার্থনা করেন আপামোর সাধারণ জনতা। তবে শুধু মাত্র আশ্বিনেই নয়, বছরের অন্যান্য সময়েও পূজিতা হন দেবী লক্ষ্মী Í ভাদ্র, পৌষ, চৈত্র। কোথাও মা লক্ষ্মীকে মূর্তি হিসেবে, কোথাও বা সরায় আঁকা পটে পূজো করা হয়। তবে,আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে হওয়া লক্ষ্মী পূজোর এক আলাদা বিশেষত্ব রয়েছে।

এই লক্ষ্মী পূজোকে বলা হয় কোজাগরী লক্ষ্মী পূজো। ‘কোজাগরী’ নামের একটি বিশেষ অর্থ রয়েছে। ‘কোজাগরী’ শব্দটি এসেছে সংস্কৃত ‘কঃ জাগর’ শব্দ-বন্ধ থেকে । ‘কঃ’ মানে কে, ‘জাগর’ শব্দের অর্থ হল জেগে আছ। দু’য়ে মিলে দাঁড়ায় ‘কে জেগে আছ’? প্রচলিত বিশ্বাস অনুসারে, এই দিন পূর্ণিমার রাতে স্বর্গ থেকে মর্ত্যে নেমে আসেন দেবী লক্ষ্মী।

যে ভক্ত রাত জেগে তাঁর আরাধনা করেন, তাঁকে দু’হাত ভরে আশীর্বাদ করে যান তিনি। তাঁর ঘর ভরে ওঠে ধনসম্পত্তিতে।

লক্ষ্মীপূজোর দিন সন্ধে বেলাতেই মায়ের আরাধনা করা হয়। আসল নিয়ম এটাই। তবে সময় বদলেছে। বহু মানুষ বর্তমানে সুবিধার জন্য সকালের দিকে বা বিকেল নাগাদ পূজো সেরে নেন। তবে এখনও লক্ষ্মীপূজোর দিন সন্ধেবেলায় বাঙালির ঘরে, তুলসীতলায় জ্বলে ওঠে সন্ধ্যাপ্রদীপ। দশমীর বিসর্জনের পরে ফের শাখ, কাঁসরের ঘণ্টায় মুখরিত হয় আকাশ-বাতাস। রাত জেগে চলে মাতৃ আরাধনা। পূর্ণিমার সেই রাতে মা আশীর্বাদ করে যান তাঁর ভক্তদের। মা লক্ষ্মীর কাছে ভাল ফলের কামনা করাই এই পূজোর নৃতাত্ত্বিক কারণ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com