হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে চাকরির সুযোগ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা মার্চ ২০২১ -এর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, ডাক ও জেলা মৌলভীবাজার এ শূন্যপদে ০১ জন সহকারী প্রধান শিক্ষক (কম্পিউটার বিষয়ে দক্ষ), ০১ জন নৈশপ্রহরী (শূন্যপদ) ও ০১ জন পরিচ্ছন্নতাকর্মী (সৃষ্টপদ) ২০তম গ্রেডে নিয়োগ প্রদান করা হবে। নৈশপ্রহরী ও পরিচ্ছন্নতাকর্মী পদে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম ৮ম শ্রেণি পাস ও বয়স ৩১/১২/২০২২ খ্রি. অনূর্ধ্ব ৩৫ বছর এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অবশ্যই জমা দিতে হবে।

সহকারী প্রধান শিক্ষক পদে ১৫০০/- টাকা, নৈশপ্রহরী ও পরিচ্ছন্নতাকর্মী পদে ৫০০/- টাকার ব্যাংক ড্রাফট প্রধান শিক্ষক, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় বরাবর বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে সরাসরি বা ডাকযোগে আবেদনপত্রের সাথে মোবাইল নম্বর উল্লেখপূর্বক জমা দিতে হবে ।
প্রধান শিক্ষক
হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়
শিক্ষক/শিক্ষিকা আবশ্যক



মন্তব্য করুন