সাংবাদিক কায়সারুল ইসলাম সুমনের ইন্তেকাল-শোক প্রকাশ
আব্দুর রব : এটিএন বাংলার বামির্ংহাম (ইউ,কে) প্রতিনিধি, বৃটেনে বাংলাদেশি কমিউনিটির প্রিয়মূখ, মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মামুনের ছোটভাই এবং মরহুম মাস্টার নজমুল ইসলামের কনিষ্ট ছেলে কায়সারুল ইসলাম সুমন (৫৬) মহদিকোনা গ্রামে নিজ বাড়িতে বুধবার ভোরে হার্টএটাকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাউজিউন)। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপভোগ করতে ৪ জানুয়ারি তিনি বাংলাদেশে ফিরেছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ ঘটিকায় উপজেলার মুড়িরগুলের অজমীর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা শেষে পারিবারিক গোরস্থানে লাশ দাফন সম্পন্ন হয়েছে।
এদিকে বৃটেনের সাংবাদিক কায়সারুল ইসলামের মৃত্যুতে মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মৌলভীবাজার-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু, জেলা বিএনপির সাবেক উপদেষ্ঠা শরীফুল হক সাজু, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব প্রমুখ।



মন্তব্য করুন