মৌলভীবাজার-১ আসনের বড়লেখার উন্নয়নে ১১ দলীয় জোট প্রার্থীর সঙ্গে নিসচার ১১ দফা দাবি নিয়ে মতবিনিমিয়

February 4, 2026,

আব্দুর রব : মৌলভীবাজার-১ আসনের ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলামের সঙ্গে বড়লেখার সার্বিক উন্নয়ন ও নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিতে নির্বাচনী ইশতেহারে ১১ দফা দাবি অর্ন্তভুক্তি নিয়ে মতবিনিময় সভা করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা।

৪ ফেব্রুয়ারি বুধবার বিকেলে বড়লেখাস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নিসচা’র উপজেলা সভাপতি তাহমীদ ইশাদ রিপন। সহ সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ রুম্মানের সঞ্চালনায় উপজেলা সিনিয়র সহ সভাপতি মার্জানুল ইসলাম নিসচা’র পক্ষ থেকে ১১ দফা দাবি উপস্থাপন করেন।

মতবিনিময় সভায় ১১ দলীয় জোটের সংসদ সদস্যপ্রার্থী মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম ছাড়াও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জাময়াত নেতা এমাদুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ফয়সল আহমদ, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি খলিলুর রহমান, ব্যবসায়ী কামাল হোসেন, নিসচা’র সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সহ-সাধারণ সম্পাদক নোমান উদ্দিন, অর্থ সম্পাদক এহসান আহমদ, প্রচার সম্পাদক আফজাল হোসেন রুমেল, প্রকাশনা সম্পাদক আশফাক আহমদ, দপ্তর সম্পাদক শাহাব উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক অজিত রবিদাস, সহ-সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মানিনুর ইসলাম মাহিন, যুব বিষয়ক সম্পাদক জাকারিয়া আহমদ, সদস্য এমরান আহমদ, উবায়দুল্লাহ আহমদ।

সভায় বক্তারা বলেন, নিসচা’র ১১ দফা দাবির বাস্তবায়ন হলে বড়লেখার সড়ক নিরাপত্তা, যানবাহন চলাচল এবং সামগ্রিক  যোগাযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হবে। এ সময় ১১ দলীয় জোট প্রার্থী নিসচা’র দাবিগুলোকে জনস্বার্থ সংশ্লিষ্ট ও যৌক্তিক উল্লেখ করে তার নির্বাচনি ইশতেহারে তা অন্তর্ভুক্ত করার আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com