বড়লেখায় শ্বশুরালয়ে ডেকে নিয়ে যুবককে হ/ত্যার চেষ্টা, স্ত্রী শ্বশুড়-শ্বাশুড়ির বিরুদ্ধে মা/মলা

আব্দুর রব : বড়লেখায় শ্বশুড় বাড়িতে ডেকে নিয়ে নাদের হোসাইন রুমেল (২৪) নামক টাইল্স মিস্ত্রি যুবকের অর্ধলক্ষ টাকা ছিনিয়ে নিয়ে তাকে হ/ত্যার চেষ্টা চালিয়েছে স্ত্রী, শ্বশুড়-শ্বাশুড়ি ও সম্মন্ধি। তাদের অমানসিক নির্যাতনের এক পর্যায়ে দৌঁড়ে পালিয়ে গিয়ে প্রাণ বাচিয়েছেন ওই যুবক। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। এঘটনায় ভুক্তভোগি যুবক বৃহস্পতিবার বিকেলে স্ত্রীসহ পাঁচজনের নামে থানায় মামলা করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর পূর্বে উপজেলার গাংকুল খন্দকার টিলা গ্রামের তারেক আহমদের মেয়ে আবিদা আক্তারকে গাংকুল গ্রামের তমজিদ আলীর ছেলে নাদের হোসাইন রুমেলের সাথে জোরপূর্বক বিয়ে দেওয়া হয়। এই বিয়েতে নাদেরের বাবা-মায়েরও মত ছিল না। তখন থেকেই শ্বশুড় বাড়িতে বসবাস করছে সে। তাদের একটি মেয়ে রয়েছে। নাদেরের উপার্জিত সব টাকা-পয়সা স্ত্রী ও শ্বাশুড়ি নিয়ে নিতেন। এ নিয়ে স্ত্রী, শ্বশুড়-শ্বাশুড়ির সাথে মনোমালিন্য দেখা দেয়। তাদের মানসিক, শারিরীক ও আর্থিক নির্যাতনে অতিষ্ট হয়ে নাদের হোসাইন রুমেল স্ত্রী-সন্তান রেখে ৮ দিন আগে শ্বশুড় বাড়ি ছেড়ে নিজের বাড়িতে চলে যান। বুধবার সন্ধ্যার পর সম্মন্ধি মিজানুর রহমান কাজের সাইট থেকে নাদেরকে ফুসলিয়ে শ্বশুড় বাড়িতে নিয়ে যান। এরপর সবাই মিলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। কিল, ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম করেন। প্লাস দিয়ে নক তুলে ফেলারও অপচেষ্টা চালায়। পকেটে থাকা পঞ্চাশ হাজার টাকা ছিনিয়ে নিয়ে হত্যার উদ্দেশ্যে আবারও মারধর ও নির্যাতন চালান। গুরুতর আহত অবস্থায় একপর্যায়ে দৌঁড়ে পালিয়ে গিয়ে প্রাণ বাচান। পরে বাড়িতে গেলে বাবা-মা ও স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে যান।
থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, মারধরের ঘটনায় আহত যুবক বৃহস্পতিবার বিকেলে তার স্ত্রীসহ পাঁচ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



মন্তব্য করুন