বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আ/সা/মি গ্রে/প্তার

November 15, 2026,

বড়লেখা প্রতিনিধি : বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ১৪ নভেম্বর যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— নারী ও শিশু নির্যাতন দমন মামলার (নং-৬১৮/২২) পরোয়ানাভুক্ত আসামি সুজানগর ইউনিয়নের পাটনা গ্রামের সফিক উদ্দিনের ছেলে জুনেদ আহমদ (৩৫), সিআর-১৫১/২৬ (বড়) মামলার পরোয়ানাভুক্ত আসামি পূর্ব শাহবাজপুর ইউনিয়নের পিরের টিলা গ্রামের বখত আলী ও তার স্ত্রী ফাতারুন নেছা।

এছাড়া সিআর-৫৯৪/২৫ (বড়) মামলার আসামি সায়পুর গ্রামের সৈয়দ সামছু মিয়ার ছেলে সৈয়দ ইমরান হোসেন এবং সিআর-২৪৬/২৬ (বড়) মামলার পরোয়ানাভুক্ত আসামি শ্রীধরপুর গ্রামের মৃত তাহির আলীর স্ত্রী ছমিরুন নেছাকে গ্রেপ্তার করা হয়।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আদালতে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। শনিবার সকালে পুলিশ স্কটের মাধ্যমে তাদের মৌলভীবাজার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com