মৌলভীবাজার জেলা জামায়াতের নতুন মজলিসে শূরা নির্বাচন সম্পন্ন

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের ধারা:৩৮ অনুসারে সদস্যদের প্রত্যক্ষ ভোটে জেলা মজলিসে শূরা গঠন করা হয়। মৌলভীবাজার জেলায় ২০২৭-২০২৮ সেশনের জন্য ৩২ সদস্য বিশিষ্ট জেলা মজলিসে শূরা গঠন করা হয়।
১৩ নভেম্বর শুক্রবার জেলা শিল্পকলা একাডেমিতে বিভিন্ন ধাপে নির্বাচন পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান ও সিলেট আঞ্চলিক টিম সদস্য হাফেজ আব্দুল হাই হারুন।
নির্বাচিত সদস্যগণ হলেন, যথাক্রমে মাওলানা আব্দুর রহমান, মো: ইয়ামীর আলী, মো: আলা উদ্দীন শাহ, মাওলানা হারুনুর রশিদ তালুকদার, আজিজ আহমদ কিবরিয়া, সৈয়দ তারেকুল হামিদ, আব্দুল কুদ্দুস নোমান, মাওলানা ইসলাম উদ্দীন, মো: ফয়সল আহমদ, আব্দুল হাই হেলাল, আব্দুল মুনতাজিম, বেলাল আহমদ চৌধুরী, মো: জাকির হোসেন, আবুর রাইয়ান শাহীন, মাওলানা আব্দুস শহীদ, হাফেজ মাওলানা তাজুল ইসলাম, আনোয়ার হোসেন চৌধুরী মুর্শেদ, মো: ফখরুল ইসলাম, মাওলানা ইসমাইল হোসেন, মো: মাসুক মিয়া, সেলিনা আক্তার মনি, জুবাইদা সুলতানা, আয়েশা সিদ্দিকা, হালিমা বেগম, শাহ সালমা আক্তার, জেসমিন আক্তার, নাসরিন আক্তার, বিলকিস পারভীন, দেওয়ান শরীফা ইসলাম, মমতাজ বেগম, খাদিজা জান্নাত ও জামিলা বেগম।



মন্তব্য করুন