তালামীযে ইসলামিয়া চাঁদনীঘাট ইউনিয়ন পূর্ব শাখার ৬নং ওয়ার্ডের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার সদর উপজেলার ৭নং চাঁদনীঘাট ইউনিয়ন পূর্ব শাখার আওতাধীন ৬নং ওয়ার্ডের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
১০ নভেম্বর মঙ্গলবার পাহাড় বর্ষিজোড়া মোস্তফাপুরি বাড়ি জামে মসজিদে ৭ নং চাঁদনীঘাট ইউনিয়ন পূর্ব শাখার ৬নং ওয়ার্ডের সভাপতি জাকির খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ সানি আলী’র সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথবাক্য পাঠ করান সংগঠনের ৭নং চাঁদনীঘাট ইউপি পূর্ব শাখার সভাপতি তারেক আহমদ। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, হযরত মাওলানা জয়নাল আবেদীন সাহেব, হাফিজ ছামী আহমদ চৌধুরী, প্রধান বক্তার বক্তব্য রাখেন, সংগঠনের সহ সাধারণ সম্পাদক হাফিজ সজিব আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি সালমান আহমদ, জুয়েল আহমেদ, নাইম ইসলাম রুসেল, সহ-সাধারণ সম্পাদক হাফিজ শরীফ আহমদ, কামরুল হাসান। এ ছাড়াও এলাকার মুরব্বি সৈয়দ আবু তারেক, শেখ সামাদ সহ প্রমুখ।



মন্তব্য করুন