চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, লংলা ভ্যালিতে দীপংকর-ঝুমু-বিশ্বজিৎ প্যানেলের মনোনয়ন ফরম জমা

November 9, 2026,

স্টাফ রিপোর্টার : ২৮ নভেম্বর ২০২৬ শনিবার বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন (রেজি. বি -৭৭) এর নির্বাচন অনুষ্ঠিত হবে। চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনে লংলা ভ্যালি তে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দীপংকর ঘোষ কে সভাপতি, তারাপাশা বাগান চা শ্রমিক নেত্রী ঝুমু ভৌমিককে সহ-সভাপতি এবং কালুটি চা বাগানের শ্রমিক নেতা বিশ্বজিৎ দাস কে সম্পাদক করে গঠিত লংলা ভ্যালি প্যানেল ৯ নভেম্বর দূপূর সাড়ে ১২টায় কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেয়া হয়। জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন প্যানেল সভাপতি দীপংকর ঘোষ, সহ-সভাপতি ঝুমু ভৌমিক ও সম্পাদক বিশ্বজিৎ দাস এবং লংলা ভ্যালির বিভিন্ন চা বাগানের শ্রমিক নেতারা ও যুবকরা।

প্যানেলের সভাপতি পদপ্রার্থী দীপংকর ঘোষ বলেন, চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও ভূমি অধিকার আদায়ের আন্দোলনসহ সার্বিক জীবন-জীবিকা রক্ষার আন্দোলনে এই প্যানেল সক্রিয় ভূমিকা রাখবে বলে আমরা ঘোষণা করছি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com