‎তালামীযে ইসলামিয়া ৭নং চাঁদনীঘাট ইউপির ৬ নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন : জাকির সভাপতি, সানি সাধারণ সম্পাদক

November 9, 2026,

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার সদর উপজেলার ৭নং চাঁদনীঘাট ইউনিয়ন পূর্ব শাখা তালামীযের আওতাধীন ৬ নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন হয়েছে। ৮ নভেম্বর রবিবার বাদ আসর পাহাড় বর্ষিজোড়া জামে মসজিদে কাউন্সিল অনুষ্ঠিত হয়।

কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং চাঁদনীঘাট ইউনিয়ন পূর্ব শাখা তালামীযের সভাপতি তারেক আহমদ, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং চাঁদনীঘাট ইউনিয়ন পূর্ব শাখা তালামীযের সাধারণ সম্পাদক এসএম রুহুল আমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন তালামীযের সহ-সভাপতি জুয়েল আহমদ, সহ-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম হাসান, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম শিহাব।

কাউন্সিলে সর্বসম্মতিক্রমে জাকির আহমেদ খানকে সভাপতি, সৈয়দ সানি আহমেদকে সাধারণ সম্পাদক ও ইহাসনুর রহমান রাফিকে সাংগঠনিক সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন, সহ-সভাপতি আসিফুল ইসলাম, সৈয়দ মুহিবুর রহমান নাইম, শাকিল আহমদ, সহ-সাধারণ সম্পাদক সাদী আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মিনাজ আহমদ, প্রচার সম্পাদক হাসান আহমেদ, সহ-প্রচার সেলিম আহমদ, অর্থ সম্পাদক ময়নুল ইসলাম, অফিস সম্পাদক আনোয়ার আহমদ, সহ-অফিস সম্পাদক রাতুল আহমদ, শাকির আহমদ,  প্রশিক্ষণ সম্পাদক আহাদ আহমদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক রিহান আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ফাইয়াজ আহমদ, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক নাহিদুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রুহিদ আহমদ। সদস্য, নাসির আহমদ, আব্দুর রহিম, মাহমুদ আহমেদ, শুভ আহমেদ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com