পিএইচপি কুরআনের আলো প্রতিযোগিতা  বাছাই পর্ব মৌলভীবাজারে অনুষ্ঠিত

November 9, 2026,

স্টাফ রিপোর্টার : পবিত্র রমজান মাসে এনটিভিতে প্রচারিত পিএইচপি কুরআনের আলো প্রতিভার সন্ধানে দেশব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৭ এর বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ৯ নভেম্বর মৌলভীবাজার শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় ‘জাবালে নূর মাদ্রাসায়’ হিফজুল কুরআন জেলা পর্যায়ে দিনব্যাপী বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন মাদ্রাসা থেকে মোট ৫০ জন প্রতিযোগী অংশ নেন। এর মধ্যে বাছাই করা হয় ৬ জনকে। বিচারকের দায়িত্ব পালন করেন হাফেজ ক্বারী হাসানুজ্জামান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট এস এম উমেদ আলী, জাবালে নূর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল হক, শিক্ষক হাফেজ কারী আব্দুল গাফফার, অভিবাবক ইমন আহমদসহ অন্যান্যরা।

পূর্ণ ৩০ পারা কোরআন মজিদের অনুর্ধ ১৬ বছর বয়সী হাফিজগণ এতে অংশ নেন। মিডিয়া পার্টনার হিসেবে জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভি’র মাধ্যমে পবিত্র রমজান মাসে প্রতিদিন বাদ আছর সেরা হাফেজদের তেলাওয়াত পরিবেশিত হবে।

আয়োজকরা জানান, জাতীয় পর্যায়ে প্রথম প্রতিযোগিকে নগদ ৪ লাখ, দ্বিতীয় ৩ লাখ, তৃতীয় ২ লাখ ও চতুর্থ প্রতিযোগিকে ১ লাখ টাকা করে পুরস্কার প্রদান করা হবে। বিজয়ীদের উস্তাদগণ পবিত্র বাইতুল্লাহ শরীফ জিয়ারতের সুযোগ থাকবে।

এছাড়া পঞ্চম ও ষষ্ঠ জন পাবে ৫০ হাজার টাকা। পাশাপাশি জাতীয় পর্যায়ে অংশগ্রহনকারী আরও ৪ জনকে ১০ হাজার টাকা করে পুরষ্কার দেয়া হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com