জাতীয় ছাত্র শক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি হাসিবের উপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ
November 11, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় ছাত্র শক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি হাসিব আল ইসলামের উপর হামলার প্রতিবাদে রাতে শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশক্তি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এনসিপিসহ জুলাই যোদ্ধারা। বিক্ষোভ মিছিল থেকে অবিলম্বে হামলাকারীকে চিহ্নিত করে গ্রেফতার ও শাস্তি দাবী করেন।
উল্লেখ্য মঙ্গলবার ১০ নভেম্বর দুপুরে শ্রীমঙ্গলের রাধানগর এলাকার বালিশিলা রিসোর্টের সম্মুখে হাসিব ওপর এ হামলা চালানো হয়। হামলাকারীরা হাসিব আল ইসলামকে জুলাই জঙ্গি বলে হামলা চালায়। পরে ঘটনাস্থল থেকে হাসিব দৌড়ে নিরাপদ স্থানে চলে যান।



মন্তব্য করুন