রাজনগরে ইউনিয়ন ভূমি অফিসের ডালে যুবকের ঝু/লন্ত লা/শ

শংকর দুলাল দেব : রাজনগরে ইউনিয়ন ভূমি অফিসের গাছের ডালে পিন্টু কর (৩৫) নামে এক যুবকের ঝু/লন্ত লা/শ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ লা/শ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালের ম/র্গে পাঠিয়েছে। নিহতের শরীর গাছের সাথে ঝু/লানো থাকলেও হাটু ছিল সেফটিক টেঙ্কির ঢালাইয়ের সাথে লাগানো। এতে এটি হ/ত্যা নাকি ভিন্ন কিছু এ নিয়ে পরিবার সন্দেহ করছে। তবে, সে ঋণে জর্জরিত হয়ে হতাশায় ভূগছিল বলে অনেকেই জানিয়েছেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়ের ও রাজনগর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে উপজেলার মনসুরনগর ইউনিয়ন ভূমি অফিসের পাশে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের হাসানপুর গ্রামের সুকিন্দ্র করের ছেলে পিন্টু কর (৩৫) মৌলভীবাজার শহরের একটি বেকারীতে কাজ করতো। কাজ শেষে প্রতিদিনই বাড়ি ফিরে আসতো। মঙ্গলবার রতে বাড়ি ফিরে না আসায় বাড়ির লোকজন তাকে ফোন করনে। কিন্তু সে ফোন ধরেনি। পওে যেখানে কাজ করে সেখানে ও বিভিন্ন স্থানে খোজ নিয়ে কেউ পায়নি। পরদিন বুধবার সকালে তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে জানায়। রাজনগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের ও রাজনগর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পিন্টু করের পরিবার। নিহতের ফুফাতো ভাই উজ্জ্বল বলেন,এটা আত্মহত্যা না পরিকল্পিত হত্যা,তিনি বলেন লাশটির হাঁটু মাটির সাথে দেখা যায়,মৃত্যুর আগে বাঁচার চেষ্টা করলে সে বাঁচতে পারতো। তিনি আরো বলেন, সে খুব ভালো ছেলে ছিল, পরিবারে ঝগড়া বিবাদ ছিলনা, আত্মহত্যা করার মতো কোন কারণই নাই। কারো সাথে শত্রুতাও নেই। আমরা এর সঠিক তদন্ত চাই। সঠিক তদন্ত হলে আসল বিষয় বেড়িয়ে আসবে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের বলেন, পরিবার ও পরিচিত কয়েকজন থেকে প্রায় আড়াই লক্ষ টাকা ঋণ করেছে গত কয়েক দিনে। তিনি আরো বলেন বিভিন্ন আলামতে ধারণা করা হচ্ছে- ঋণগ্রস্থ হওয়ায় সে হতাশায় ভূগছিল। আর কারে আত্মহত্যা হতে পারে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ জানা যাবে।



মন্তব্য করুন