ইমিগ্রেশন অফিসার জুয়েল মিয়া মাগফেরাত কামনায় ইফতার মাহফিল

February 23, 2026,

স্টাফ রিপোর্টার : ইংল্যান্ড সিভিল এভিয়েশনের কর্মকর্তা মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই গ্রামের সন্তান মো: জুয়েল মিয়ার মাগফেরাত কামনায় পরিবারের পক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

রবিবার ৪ রমজান গোরারাই ফয়জুননেছা হাফিজিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রয়াত জুয়েল মিয়ার পিতা ইংল্যান্ড প্রবাসী আলহাজ্ব সুন্দর মিয়ার সভাপতিত্বে ও মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম সাহেদ এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ১নং খলিলপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, জেলা বিএনপির সদস্য মুহিতুর রহমান হেলাল, ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নুরুল ইসলাম চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আব্দুল মুমিন, কানাডা বিএনপির নেতা মো: সুহেলুজ্জামান, উপজেলা বিএনপি নেতা আবুল হোসেন, বিএনপি নেতা আব্দুর রৌফ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সেজিম আহমেদ, খলিলপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল হামিদ পিলু, যুগ্ম আহ্বায়ক তানভীর হাসান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক নেতা শেখ মহসিন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাজন আহমেদ, মুন্না আহমেদ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com