চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন, বড়লেখায় উৎসবমূখর পরিবেশে প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহ 

November 5, 2026,

আব্দুর রব : বড়লেখা ও জুড়ী উপজেলার ৩৪ চা বাগানের বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের পঞ্চায়েত, ভ্যালি ও কেন্দ্রিয় কার্যকরি পরিষদের নির্বাচনের বিভিন্ন পদের প্রার্থীরা ৫ নভেম্বর বৃহস্পতিবার উৎসবমূখর পরিবেশে সহকারি রিটার্নিং অফিসার ও ইউএনও মাহবুব আলম মাহবুবের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। শুক্রবারও চলবে মনোনয়ন পত্র বিতরণ। জমা দেওয়ার শেষ তারিখ ৯ নভেম্বর।

সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়ন সংগ্রহের প্রথম দিনের শেষ সময় বৃহস্পতিবার বিকেল চারটা পর্যন্ত ভ্যালি কার্যকরি পরিষদে দুইজন প্রার্থী ও পঞ্চায়েত কমিটির বিভিন্ন পদে ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহকালে উপস্থিত ছিলেন শ্রম দপ্তরের উপ-পরিচালক ও বড়লেখা ও জুড়ী উপজেলার নির্বাচনের সমন্বয়ক-সদস্য মো. শহীদুল্লাহ। আগামি ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। দুই উপজেলার ৩৪ চা বাগান শ্রমিক ইউনিয়নের ভোটার সংখ্যা প্রায় ১২ হাজার।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com