বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া

November 4, 2026,

আব্দুর রব : সাবেক মন্ত্রী, অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও কেন্দ্রীয় বিএনপি নেতা মরহুম মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বুধবার ৪ নভেম্বর বাদ যোহর বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের রহমানিয়া টুকা হাফিজিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ড. ইফতেখার আহমেদের পৃষ্ঠপোষকতায় আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ্র মহাসচিব অধ্যক্ষ মাওলানা মুফতি একেএম মনোওর আলী। মরহুম বিএনপি নেতা ও বীর মুক্তিযাদ্ধার এই স্মরণসভায় প্রধান বক্তা ছিলেন বিএনপি নেতা সিলেট সিসি’র সাবেক কাউন্সিলর হুমায়ূন কবির শাহীন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাত্র ১৯ বছর বয়সে মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনে হাতে অস্ত্র তুলে নেওয়া তিনি এক তরুণ, গেরিলা যুদ্ধে তার সাহসিকা অবিস্মরণীয়। স্বাধীনতার পর হয়েছেন ক্রীড়া সংগঠক। ’৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথের লড়াকু রাজনীতিক, সংসদ সদস্য, মন্ত্রী এবং অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র বহুমাত্রিক পরিচয়ে নিজেকে করেছিলেন অনন্য। স্বাধীনতা যুদ্ধ, এরশাদ বিরোধী আন্দোলন, বিএনপির রাজনীতি, ঢাকা সিটির উন্নয়ন ও দেশের রাজনীতিতে তার গৌরবোজ্জ্বল অবদান দেশবাসী গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বাংলাদেশের রাজনৈতির ইতিহাসে স্বমহিমায় নিজের অবস্থান তৈরি করেছিলেন এই বীর মুক্তিযোদ্ধা। বিএনপির রাজনীতিতে দীর্ঘ সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আস্থা অর্জন করেন বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার।

মাওলানা আব্দুল আজিজের সভাপতিত্বে মাদ্রাসা সুপার মাওলানা মো. আলীম উদ্দিন ও মাওলানা মাহফুজুর রহমানের সঞ্চলনায় অনুষ্ঠিত স্মরণসভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি শাহাব উদ্দিন, বড়লেখার চান্দগ্রাম এইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মস্তাক আহমদ চৌধুরী, সুনামগঞ্জের ফতেহ্পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান, সিলেট বাস-মালিক সমিতির সহ-সভাপতি আব্দুল মন্নান, সমাজসেবক আতাউর রহমান, সমাজসেবক আলী আজগর খান শামীম, সাংবাদিক মস্তফা উদ্দিন, মাদ্রাসা কমিটির সদস্য মস্তফা উদ্দিন, আব্দুল করিম, মাওলানা সাইফুর রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com