২৮ নভেম্বর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন, নমিনেশন ফরম বিতরণ এবং গ্রহণ শুরু

November 5, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন (রেজি. নং- বি-৭৭) এর মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহণ কার্যক্রম শুরু হয়ে।

বৃহস্পতিবার ৫ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. জিয়াউর রহমান এর নিকট থেকে বিভিন্ন পদের জন্য মনোনয়ন ফার্ম সংগ্রহ করেন।

৬ নভেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ফর্ম প্রার্থীরা ফর্ম সংগ্রহ করতে পারেন। এবং ৫/৬ ও ৯ নভেম্বর সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মনোনয়ন ফর্ম জমা দিতে পারবেন। ১০ নভেম্বর ও ১১ নভেম্বর দুইদিন মনোনয়ন যাচাই-বাছাই করা হবে। ১১ নভেম্বর বুধবার বিকেল ৫টার মধ্যে প্যানেল ভিত্তিক খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। বাতিলকৃত মনোনয়ন এর উপর আপিল ও শোনানি ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। ১৩ নভেম্বর শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত যেকোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। ১৪ নভেম্বর প্যানেল ভিত্তিক চুড়ান্ত প্রার্থী তালিকা এবং ১৫ নভেম্বর রোববার বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

২৮ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পঞ্চায়েত কমিটির প্রাথমিক কার্যকরী পরিষদ, ভ্যালী কার্যকরী পরিষদ এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদ পদের ভোট গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com