শ্রীমঙ্গলে কাল থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ১৫তম তাফসীরুল কুরআন মহাসম্মেলন

October 31, 2026,

এহসান বিন মুজাহির : শ্রীমঙ্গলে খেদমতে কুরআন পরিষদের উদ্যোগে ১ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী ১৫তম তাফসীরুল কুরআন মহাসম্মেলন। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন চত্বরে আয়োজিত এই সম্মেলন চলবে আগামী ২ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টা থেকে এই মাহফিল শুরু হবে এবং মধ্যরাতে সমাপ্ত হবে

সম্মেলনে সভাপতিত্ব করবেন আমীরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম ও খেদমতে কুরআন পরিষদ শ্রীমঙ্গলের প্রধান উপদেষ্টা, শায়খুল হাদিস মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক (পীর সাহেব বরুণা)।

এতে প্রধান আকর্ষণ হিসেবে পবিত্র কোরআন থেকে তাফসীর পেশ করবেন খেলাফত মজলিস মনোনীত সিলেট-৫ আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট আলেম হাফিজ মাওলানা মুফতি আবুল হাসান।

সম্মেলনে দেশের খ্যাতনামা ওলামায়ে কেরামগণ পর্যায়ক্রমে তাফসীর পেশ করবেন। আমন্ত্রিত অন্যান্য বিশেষ আলোচকদের মধ্যে রয়েছেনুমাওলানা মুফতি আশেক এলাহী (নোয়াখালী), মাওলানা মুফতি শামীম মজুমদার (চেয়ারম্যান, শানে সাহাবা খতীব ফাউন্ডেশন), মাওলানা আজিজুল ইসলাম জালালী (ব্রাহ্মণবাড়িয়া), মাওলানা মুফতি মুশাহিদ আলী কাসেমী (মৌলভীবাজার), হাফিজ মাওলানা তাফহীমুল হক (হবিগঞ্জ), মাওলানা মুফতি মিজানুর রহমান বোখারী (হবিগঞ্জ), মাওলানা নুরুল মুত্তাকীন জুনাঈদ (কমলগঞ্জ)।

দুই দিনব্যাপী এই সম্মেলনে সহ-সভাপতিত্ব করবেননুআলহাজ্ব শায়খ মাওলানা আব্দুল হামীদ (সাবেক ইমাম ও খতিব, রেলওয়ে জামে মসজিদ, শ্রীমঙ্গল), আলহাজ্ব এ.এস.এম ইয়াহইয়া (সভাপতি, ব্যবসায়ী সমিতি, শ্রীমঙ্গল), আলহাজ্ব কাজী মো. আব্দুল করিম (কাউন্সিলর ও প্যানেল মেয়র, শ্রীমঙ্গল পৌরসভা), মাওলানা আব্দুর রউফ, আলহাজ্ব মাওলানা শায়েখ আব্দুল গফুর (ইমাম ও খতীব, বুনিয়াদি জামে মসজিদ, মতিগঞ্জ), ব্যবসায়ী আলহাজ্ব ডা. কামাল হোসেন চৌধুরী।

খেদমতে কুরআন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হাফিজ মাওলানা আব্দুল আজিজ এবং সহকারী ক্যাশিয়ার মাওলানা আবুল কাশেম আফসারীর যৌথ উপস্থাপনায় সম্মেলনটি পরিচালিত হবে। পবিত্র এই মহাসম্মেলনে ধর্মপ্রাণ মা-বোনদের তাফসীর শোনার জন্য পর্দার সাথে বসার বিশেষ সুব্যবস্থা রাখা হয়েছে।

আয়োজক কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি হাফেজ আব্দুল্লাহ চৌধুরী জুমন ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হক সর্বস্তরের মুসলিম জনতাকে উক্ত তাফসীর মাহফিলে দলে দলে যোগ দিয়ে কোরআনের নূর হাসিল করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com