শ্রীমঙ্গলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালন

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে পরিচ্ছন্নতা অভিযান, আলোচনা সভা, যুব ঋণ ও অনুদানের চেক বিতরণের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস ২০২৬।
রোববার ১ নভেম্বর সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদে সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর।
সভায় পবিত্র কোরআন ও গীতা পাঠের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মোহিত কদর, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোবারক হোসেন লোপ্পা, উপজেলা প্রকৌশলী মো. রাকিবুল ইসলাম, পৌর প্রকৌশলী জহিরুল ইসলাম এবং ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদ প্রমুখ।
এ সময় বক্তারা যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবকদের সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন এনজিও প্রতিনিধি, যুব প্রশিক্ষণার্থী, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে যুব ঋণ ও অনুদানের চেক বিতরণ, প্রশিক্ষণ সম্পন্নকারীদের মাঝে সনদ বিতরণ এবং গাছের ছারা রুপন করেন অতিথিরা।



মন্তব্য করুন